ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলি, আহত ১৮৪ (ভিডিও)
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 May, 2021, 12:09 PM

নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলি, আহত ১৮৪ (ভিডিও)

নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলি, আহত ১৮৪ (ভিডিও)

আল আকসা মসজিদে নামাজের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নির্বিচার গুলিতে আহত হয়েছেন অন্তত ১৮৪ ফিলিস্তিনি। তাদের মধ্যে ৮৮ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার জুমাতুল বিদার পর থেকেই ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা হয় শেখ জাররাহ’সহ পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে। ইফতারির পর রমজানের বেজোড় রাত্রিতে, লাইলাতুল কদর সন্ধানে নামাজ আদায়ের জন্য আল আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা।
এসময়ই তাদের ওপর হামলে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি নামাজরতদের লক্ষ্য করেও চালানো হয় গুলি। মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয় অনেককে। ছোঁড়া হয় টিয়ার শেল। বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকও করা হয়।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status