ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
গণমাধ্যমকর্মী রিফাত সুলতানার পর চলে গেলেন শ্বশুর-শাশুড়িও
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 7 May, 2021, 1:28 PM

গণমাধ্যমকর্মী রিফাত সুলতানার পর চলে গেলেন শ্বশুর-শাশুড়িও

গণমাধ্যমকর্মী রিফাত সুলতানার পর চলে গেলেন শ্বশুর-শাশুড়িও

একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা মারা যাবার ক’দিন পরে মারা যান তার শাশুড়ি। তিনদিন পর আজ মারা গেলেন তার শ্বশুর।

তিনজনের পরপর মৃত্যুশোকে স্তম্ভিত এই পরিবার। বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসে এমনটাই প্রকাশ পেয়েছে।

এর আগে ১৬ এপ্রিল সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে মৃত্যুবরণ করেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। করোনা পজেটিভ হয়ে গর্ভাবস্থায় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। রিফাতের আরও দু’টি সন্তান (যমজ) রয়েছে। তার স্বামীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status