ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বৈঠকে বসেছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 May, 2021, 4:12 PM

বৈঠকে বসেছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড

বৈঠকে বসেছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড

কোভিড-১৯ আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড।

তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গুলশানের এভারকেয়ার হাসপাতালে দশ সদস্যের মেডিকেল বোর্ড তাদের পর্যালোচনা বৈঠক শুরু করেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে হাসপাতালে গিয়ে তাদের নেত্রীর সর্বশেষ অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

হাসপাতালে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ফখরুল বলেছিলেন, খালেদা জিয়ার মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পরবর্তী বিভিন্ন জটিলতা রয়েছে।

সেজন্য ‘মানবিক’ বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শুরুতে বাসায় থেকে চিকিৎসা নিলেও ২৭ এপ্রিল তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতা দেখা দিলে গত ৩ মে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

গুলশানের ওই হাসপাতালের ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্বাবধায়নে খালেদার চিকিৎসা চলছে। সিসিইউতে তাকে অক্সিজেন দিতে হচ্ছে। তার ডায়াবেটিসের মাত্রাও বেশি বলে চিকিৎসকরা জানিয়েছেন। সেই সঙ্গে করোনার পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা গেছে। নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিস। অক্সিজেন লেভেল ঠিক নেই।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যাওয়ার পর গত বছর মহামারির শুরুতে পরিবারের আবেদনে সরকার দণ্ডের কার্যকারিতা স্থগিত করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেয়। সে সময় দেশেই তার চিকিৎসা নেওয়ার শর্ত দেওয়া হয়েছিল।

এখন করোনাভাইরাসে আক্রান্ত খালেদাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। তার ছোট ভাই শামীম এস্কান্দার বুধবার রাতে ওই আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

রাতেই তা আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে বিষয়টি ‘ইতিবাচক দৃষ্টিতে’ বিবেচনা করা হবে। এখন তাকে বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status