ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
দুই শতাধিক মানুষকে ইফতার করালেন মৌ দাস
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 May, 2021, 1:53 PM

দুই শতাধিক মানুষকে ইফতার করালেন মৌ দাস

দুই শতাধিক মানুষকে ইফতার করালেন মৌ দাস

নোয়াখালীতে লকডাউনে বিপর্যস্ত অসহায় ও ভাসমানদের মাঝে ইফতার বিতরণ করেছেন মৌ দাস নামের এক সনাতন ধর্মাবলম্বী নারী। মঙ্গলবার (৪ মে) সামাজিক সংগঠন ‘আমরা গোলাপ’ এর মাধ্যমে চৌমুহনী রেল স্টেশনে দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি।

রমজানে প্রতিদিন ইফতারের আয়োজন করে সামাজিক সংগঠনটি। মঙ্গলবারের দুই শতাধিক মানুষের জন্য তৈরি ইফতারি জন্য সহযোগিতা করেছেন মৌ দাস। পরে তিনিসহ বিকেলে সংগঠনের সদস্যরা অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

এ বিষয়ে মৌ দাস বলেন, মানবিক কাজের জন্য হিন্দু-মুসলিম ভেদাভেদ করা ঠিক না। মানুষের মানবিক গুণ থাকতে হয়। মানবিক দিক চিন্তা করেই আমি এ আয়োজনে অংশগ্রহণ করি।

ইফতার আয়োজনের সমন্বয়ক শাহেদ মুনিম ফয়সাল বলেন, এ প্রথম কোনো সনাতন ধর্মাবলম্বী সদস্য ইফতার আয়োজন করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এ ধরনের আয়োজন করা প্রশংসার দাবি রাখে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status