ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ওবায়দুল কাদের ও তার স্ত্রীর নির্দেশে আমাকে ও আমার ছেলেকে হত্যার চেষ্টা চলছে : কাদের মির্জা
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 May, 2021, 2:53 PM

ওবায়দুল কাদের ও তার স্ত্রীর নির্দেশে আমাকে ও আমার ছেলেকে হত্যার চেষ্টা চলছে : কাদের মির্জা

ওবায়দুল কাদের ও তার স্ত্রীর নির্দেশে আমাকে ও আমার ছেলেকে হত্যার চেষ্টা চলছে : কাদের মির্জা

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে অভিযোগ করেছেন, ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসীরা তাকে এবং তার ছেলেকে হত্যার জন্য সক্রিয় ভাবে মাঠে নেমেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাদের মির্জা তার ফেসবুক স্ট্যাটাসে এমন দাবি করেছেন।
 
কাদের মির্জা ফেসবুক স্ট্যাটাসে বলেন, ওবায়দুল কাদের, তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, নিজাম হাজারীর নির্দেশে সন্ত্রাসী মিজানুর রহমান বাদল, ফখরুল ইসলাম রাহাত, আজম পাশা রুমেল, বাস স্ট্যান্ডের চাঁদাবাজ সবুজ, টেকের মাদক সম্রাট সবুজ, মাহবুবর রশিদ মঞ্জু, কচি, খিজির হায়াত, আরিফ, আলাল, ঢাকার চাঁদাবাজ জুয়েল, ভূমিদস্যু শাহিন, টাকা চোরা রিমন, সন্ত্রাসী কানা রাজ্জাক, দাগনভূঁইয়ার সন্ত্রাসী জহিরুল ইসলাম তানভীর, রবেন্স, রনী, লিংকন, রিয়াদ এরা আমি ও আমরা সন্তানকে হত্যার জন্য সক্রিয় ভাবে মাঠে নেমেছে, আপনারা আমি ও আমরা সন্তানের জন্য দোয়া করবেন।

অপরদিকে, কাদের মির্জার স্ট্যাটাস নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত বলেন, কাদের মির্জার সকল অভিযোগের কারণ হচ্ছে, বেপরোয়া মিথ্যা মন্তব্যে ওবায়দুল কাদের এবং তার স্ত্রীকে জড়িয়ে সে তাদের সমর্থন আদায়ে বাধ্য করতে চেষ্টা চালাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status