ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথমদিন ‘মুভমেন্ট পাস’ পেলেন কতজন?
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 10:22 PM

প্রথমদিন ‘মুভমেন্ট পাস’ পেলেন কতজন?

প্রথমদিন ‘মুভমেন্ট পাস’ পেলেন কতজন?

দেশে করোনা সংক্রমণের চরম ঊর্ধ্বগতি রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। যেখানে ‘মুভমেন্ট পাস’ ছাড়া বাইরে বের হতে পারবে না কেউ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। উদ্বোধনের পরই আবেদনের হিড়িক পড়ে। এতেই ওয়েবসাইটটির সার্ভার মাঝে মাঝে ডাউন হয়ে যায়।

সন্ধ্যা পর্যন্ত প্রায় ছয় লাখ ব্যক্তি ওয়েবসাইটে হিট করে। এরমধ্যে আবেদন জমা পড়েছে ৬০ হাজার। সেখান থেকে ৩০ হাজার আবেদন ইস্যু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা।

তিনি বলেন, ‘উদ্বোধনের পর থেকে ওয়েবসাইটে গিয়ে মুভমেন্ট পাসের আবেদন পড়ছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৬০ হাজার আবেদন গ্রহণ করা হয়েছে। সেখান থেকে ৩০ হাজার ব্যক্তির মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।’

এর আগে মুভমেন্ট পাস অ্যাপসের উদ্বোধনকালে পুলিশ প্রধান বলেন, প্রয়োজনে বাইরে যাতায়াতের জন্য অবশ্যই মুভমেন্ট পাস প্রদর্শন করতে হবে। একটি মুভমেন্ট পাস ব্যবহার করে সর্বোচ্চ তিন ঘণ্টা বাইরে থাকা যাবে। গন্তব্যে যাওয়া এবং ফিরে আসার জন্য দুটি মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে বলে জানান তিনি।

আইজিপি বলেন, ‘আমরা আগামীকাল (১৪ এপ্রিল) কাউকে সড়ক-রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না। বিনা প্রয়োজনে কাউকে দেখতে চাই না। আমরা চাপপ্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করব। এসব না মানলে সমগ্র বাংলাদেশকে আইসোলেশনে নিতে হবে।’

করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে আইজিপি বলেন, ‘সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা কোনো প্রাণহানি চাই না। বর্তমান পরিস্থিতি থেকে উত্তোরণের প্রধান উপায় হচ্ছে ব্যক্তিগত সচেতনতা। আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া। এসব বিধি আমাদের মনোযোগ ও আন্তরিকতা দিয়ে মানতে হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status