ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা দুপুরে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 April, 2021, 12:36 PM

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা দুপুরে

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা দুপুরে

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে যাবেন তার ব্যক্তিগত চিকিৎসক দল। মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় যাওয়ার কথা রয়েছে চিকিৎসকদের।

বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বলেন, ‘আমরা ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষা করতে বেলা আড়াইটার দিকে তার বাসভবনে যাব। তার শরীরে করোনার কোনো উপসর্গ নাই। এরপর শরীরের অভ্যন্তরে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কি-না তা জানতে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।’

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজ তাকে দেখতে যাওয়ার কথা রয়েছে বলেও জানান ড. মামুন।

খোঁজ নিয়ে জানা গেছে, গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে আছেন খালেদা জিয়া। লন্ডন অবস্থানরত পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই মেডিকেল বোর্ডে বিভিন্ন দেশের ডাক্তাররা যুক্ত আছেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই আছে। তার জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনোকিছুই নাই।’

গত ১১ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে খালেদা জিয়া করোনা আক্রান্তের বিষয়টি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status