ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
'হট' ডেস্টিনেশন মালদ্বীপে জাহ্নবীর ছবি ঝড় তুলল ওয়েবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 April, 2021, 10:50 PM

'হট' ডেস্টিনেশন মালদ্বীপে জাহ্নবীর ছবি ঝড় তুলল ওয়েবে

'হট' ডেস্টিনেশন মালদ্বীপে জাহ্নবীর ছবি ঝড় তুলল ওয়েবে

সম্ভবত 'রুহি'র দুর্দান্ত সাফল্যের পরই হাওয়া বদলের ইচ্ছে জেগেছে তাঁর! গার্ল গ্যাং-কে নিয়ে তাই সোজা পাড়ি দিলেন তুঁতে নীল সমুদ্রের দেশে। গত এক বছর ধরে মালদ্বীপই সেলেবদের 'হট' ফেভারিট ডেস্টিনেশন। কে যাননি সেখানে! উদ্ভিন্ন যৌবনাদের বিকিনি পরিহিত একের পর এক ছবি তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের।

এবার সেই তালিকায় যুক্ত হলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। সিমারি, ট্যানড স্কিন। সবুজ রঙের ফ্লোরাল প্রিন্টেড বিকিনি। কখনও খোলা চুল, কখনও বা বিনুনি। আবার কখনও হালকা আকাশি রঙের মনোকিনি। সঙ্গে 'নো মেকআপ' লুক। মানানসই সামান্য গয়না। মাত্র দু'দিন হল তিনি মালদ্বীপে পাড়ি দিয়েছেন। ইতিমধ্যেই তাঁর ছবি, চাহুনি, আবেদন নেটিজেনদের হৃদস্পন্দন যেন বাড়িয়ে তুলেছে।

ভাইরাল হতেও তাই সময় লাগছে না। জাহ্নবীর মতো মাধুরী দীক্ষিত, শ্রদ্ধা কাপুররাও চুটিয়ে মজা করছেন মালদ্বীপে। তাছাড়া টলিপাড়ার ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরাও সেখানে আছেন এই মুহূর্তে। ফেরার সময় ঐন্দ্রিলার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসায়, দু'জনকেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। হাওয়া-বদলের ছবিতে সকলের চোখ আটকে গেলেও, করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর, যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে নায়িকাদের সতর্ক থাকার উপদেশ দিচ্ছেন নেট-নাগরিকরাই!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status