ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
সারা দেশে নিম্ন আদালত খোলা থাকবে ভার্চুয়ালি
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 April, 2021, 10:44 PM

সারা দেশে নিম্ন আদালত খোলা থাকবে ভার্চুয়ালি

সারা দেশে নিম্ন আদালত খোলা থাকবে ভার্চুয়ালি

করোনাভাইরাসের সংক্রমনে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে জামিন আবেদন ও অতীব জরুরি ফৌজদারি বিষয় নিষ্পত্তি করতে ভার্চুয়ালি শুনানির জন্য সোমবার থেকেই সারা দেশে নিম্ন আদালত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। এজন্য রবিবার রাতে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর স্বাক্ষরে সুপ্রিম কোর্ট থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারা দেশে নিম্ন আদালতে বিচার কাজ বন্ধ ছিল। তবে জরুরী বিষয় শুনানির জন্য এক বা একাধিক ম্যাজিস্ট্রেট কোর্ট খোলা রাখা হয়েছিল। শুধুমাত্র প্রতিদিনকার গ্রেপ্তার করা আসামিদের বিষয়ে সিদ্ধান্ত নিতেই ম্যাজিস্ট্রেট আদালত খোলা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ, মহানগর এলাকার মহানগর দায়রা জজ, নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, শিশু আদালতের বিচারক এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রনাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দ্বারা- “আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০" এবং হাইকোর্ট কর্তৃক জারীকৃত এতদসংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসরণ পূর্বক শুধু জামিন ও অতীব জরুরী ফৌজদারী দরখাস্তসমূহ নিস্পত্তি করার উদ্দেশ্যে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা করবেন।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘হাইকোর্ট বিভাগ হতে দেওয়া জামিন আদেশের ক্ষেত্রে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট জামিন নামা দাখিল করতে হবে। এছাড়াও সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।’


সম্পাদনা: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status