ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
আইপিএলের প্রথম দুই ম্যাচ নিয়ে যা বললেন সৌরভ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 April, 2021, 9:58 PM

আইপিএলের প্রথম দুই ম্যাচ নিয়ে যা বললেন সৌরভ

আইপিএলের প্রথম দুই ম্যাচ নিয়ে যা বললেন সৌরভ

গত শুক্রবার (৯ এপ্রিল) পর্দা উঠেছে ১৪তম আইপিএল আসরের। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। করোনা প্রকোপের মধ্যেও শুরু হওয়া আইপিএল নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলি। পরপর দুটি ম্যাচই দারুণ হয়েছে বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

রোববার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে সৌরভ লেখেন, ‘আইপিএলের শুরুর দুইটা ম্যাচই অসাধারণ হয়েছে। প্রথম ম্যাচটি দারুণ লেগেছে মাঠে বসে দেখতে।’

উদ্বোধনী দিনে আইপিএলের প্রথম ম্যাচ দেখতে চেন্নাই গিয়েছিলেন সৌরভ। সেখান থেকে ফিরে এসে ভোট দেন তিনি।

শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে শেষ বলে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় পায় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এরপর দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারায় দিল্লি ক্যাপিটালস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status