ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
খালেদার বাসায় ৯ জন করোনা আক্রান্ত
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 11 April, 2021, 8:21 PM

খালেদার বাসায় ৯ জন করোনা আক্রান্ত

খালেদার বাসায় ৯ জন করোনা আক্রান্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। রোববার (১১ এপ্রিল) বিকেলে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, খালেদা জিয়া বাসাতেই চিকিৎসা নেবেন।

এর আগে খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়৷

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে, আইসিডিডিআর,বিতে করা নমুনা পরীক্ষায় খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছে। তবে এখন পর্যন্ত তার কোনো শারীরিক উপসর্গ নেই। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, ব্যক্তিগত চিকিৎসকরা ইতোমধ্যে তার চিকিৎসা শুরু করেছেন বলেও জানান মির্জা ফখরুল৷

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আইসিডিডিআর,বিতে গতকাল শনিবার (১০ এপ্রিল) খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টটি আজ স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে যেখানে দেখা গেছে তিনি করোনা পজিটিভ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status