ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সৌরভ গাঙ্গুলি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 10 April, 2021, 9:06 PM

স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সৌরভ গাঙ্গুলি

স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন সৌরভ গাঙ্গুলি

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার চতুর্থ দফার নির্বাচনে ভোট দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি ও সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলি।

শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট শুরু হয়। মোট ৪৪টি আসনে ভোট চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ৪৪টি আসনের ভোটের মধ্যে ছিল বেহালা পূর্ব এবং পশ্চিম। বেহালার বাসিন্দা হিসেবে ভোট দেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের পাড়ায় জনকল্যাণ বিদ্যাপিঠে ভোট দিতে যান সৌরভ।

আইপিএলের উদ্বোধনী ম্যাচ দেখতে চেন্নাইতে গেলেও শনিবার বিমানবন্দর থেকে সরাসরি ভোট কেন্দ্রে যান বিসিসিআই প্রধান। এ সময় ভোটকেন্দ্রে বেশ ভিড় লেগে যায়। তবে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই তারা ভোট প্রদান করেছেন।

ভোট দেওয়ার পর সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, ‘আমি সব সময় ভোট দেই। সাধারণত সকালের দিকে ভোট দেই। কিন্তু আইপিএলের প্রোগ্রামে থাকায় এবার একটু দেরি হয়ে গেল। বাড়ির সবাই আমার আগে সকালে ভোট দিয়ে গিয়েছে।’


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status