ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 April, 2021, 5:08 PM
সর্বশেষ আপডেট: Saturday, 10 April, 2021, 6:27 PM

মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা

মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে না পেরে রিকশাচালকের আত্মহত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে না পেরে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন।  

শুক্রবার রাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জামাল।

শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, সিনার্জি বাগানে জামালের বাড়ি। তিনি শারিরীক প্রতিবন্ধী হলো ব্যাটারিচালিত রিকশা চালিয়ে সংসার চালাতেন। দুই মাস আগে তার এক মেয়েকে বিয়ে দিয়েছেন। যৌতুক নিয়ে মেয়ের শশুরবাড়ির লোকজনের মধ্যে বনিবনা হচ্ছিল না।

এক পর্যায়ে পরিবারের মধ্যে অশান্তি নেমে আসে। তারই জের ধরে শুক্রবার রাতের কোনো এক সময় আত্মহত্যা করেন তিনি।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক যুগান্তরকে বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর সম্প্রতি শশুরবাড়ির লোকজন যৌতুকের টাকা দাবি করছিলেন। পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। সেই মামলার হাজিরা দেওয়ার টাকা জোগাড়ে হিমশিম খাচ্ছিলেন। পরিবারের কাছে টাকা চেয়েও পাননি। এজন্য হয় তো আত্মহত্যা করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status