ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শীতলক্ষ্যায় ৩৪ জনের প্রাণহানি: গ্রেফতার মাস্টার ড্রাইভারসহ পাঁচজন রিমান্ডে
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 April, 2021, 10:30 PM

শীতলক্ষ্যায় ৩৪ জনের প্রাণহানি: গ্রেফতার মাস্টার ড্রাইভারসহ পাঁচজন রিমান্ডে

শীতলক্ষ্যায় ৩৪ জনের প্রাণহানি: গ্রেফতার মাস্টার ড্রাইভারসহ পাঁচজন রিমান্ডে

নারায়ণগঞ্জে লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যুর মামলায় ‘এমভি-এসকেএল-৩’ নামে কার্গো জাহাজ থেকে আটক ১৪ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছিল। এর তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির ওই রিমান্ড মঞ্জুর করেন। আর বাকি ৯ জনকে কারাগারে পাঠান।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন, জাহাজের মাস্টার অহিদুর জামান (৫০), ইঞ্জিন ড্রাইভার মজনু মোল্লা ( ৩৮), সুকানী আনোয়ার মল্লিক (৪০), গ্রীজার হৃদয় হাওলাদার (২০) ও গ্রীজার মো. ফারহান মোল্লা (২৭)।

কারাগারে পাঠানো হয়েছে যাদের, তারা হলেন লস্কর রাজীবুল ইসলাম (২৭), লস্কর মো. আব্দুল্লাহ (২০), লস্কর মো. নূরুল ইসলাম (৩৫), লস্কর মো. সাকিব সরদার (২০), লস্কর মো. আফসার (১৮), লস্কর মো. সাগার হোসেন (১৯), লস্কর আলিফ শেখ (১৯) ও বাবুর্চি আবুল বাশার শেখ (৩৮)।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১টায় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া এলাকায় থেকে জাহাজটির মাস্টার, ড্রাইভার, সুকানী ও লস্কর ১৪ জনকে আটক করে কোস্টগার্ডের সদস্যরা। পরে দুপুর ২টায় তাদের নারায়ণগঞ্জ নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মেঘনা নদী থেকে বিকাল ৬টায় সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় নোঙর করে রাখা হয় জাহাজটিকে। শুক্রবার দুপুরে ১৪ জনকে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক বাবু লাল বৈদ্য'র করা মামলায় গ্রেফতার দেখায় নৌ পুলিশ।

নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘শীতলক্ষ্যায় লঞ্চ ডুবে ৩৪ জন নিহতের ঘটনায় বন্দর থানায় অজ্ঞাত আসামি করে করা মামলায় আটক ১৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আর জাহাজটিকে মামলার আলামত হিসেবে দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার সৈয়দপুর কয়লাঘাট এলাকায় একটি কার্গো জাহাজ ধাক্কা দিয়ে অর্ধশতাধিক যাত্রীবাহী ‘এমভি সাবিত আল হাসান’ নামের লঞ্চকে ডুবিয়ে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৬ এপ্রিল পর্যন্ত ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status