ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানের ভাড়াটে এজেন্ট এবং সন্ত্রাসী চক্রের অপতৎপরতা বাড়ছেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 9 April, 2021, 5:59 PM

পাকিস্তানের ভাড়াটে এজেন্ট এবং সন্ত্রাসী চক্রের অপতৎপরতা বাড়ছেই

পাকিস্তানের ভাড়াটে এজেন্ট এবং সন্ত্রাসী চক্রের অপতৎপরতা বাড়ছেই

প্রভাবশালী ইংরেজী পত্রিকা ব্লিটজ ২০১১ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার এর সাথে বিলাওয়াল ভুট্টোর গোপন প্রণয়ের খবর ফাঁস করে গোটা বিশ্বে তোলপাড় তুলে দিয়েছিলো। ওই ঘটনার ১০ বছর পর ভারত বিদ্বেষী এক সংঘবদ্ধ অপরাধী চক্র হিনা-বিলাওয়াল প্রেম কাহিনী ফাঁসের কারণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কারপ্রাপ্ত জঙ্গীবাদ বিরোধী সাংবাদিক সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে ফেইসবুকসহ সামাজিক যোগযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচারের পাশাপাশি শোয়েব চৌধুরী কেনো জঙ্গীবাদের বিপক্ষে লড়ছেন এই প্রশ্ন তুলে খ্যাতিমান এই সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে ক্ষমার অযোগ্য কার্যকলাপ চালাচ্ছে।

জানা গেছে, জঙ্গী অর্থায়ন এবং সরকার বিরোধী অপতৎপরতায় জড়িত শাহানা রশিদ (শানু) নামের এক নারীর দুই ছেলে সজল মাহমুদ (অনি) এবং শ্যামল মাহমুদ (অঞ্জন) তাদের ফেইসবুকে ক্রমাগত সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে যা সাইবার অপরাধ আইনে শাস্তিযোগ্য। এধরনের কুচক্রীদের কার্যকলাপের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এখনও কেনো কঠোর ব্যাবস্থা নিচ্ছেনা এনিয়ে প্রশ্ন উঠেছে।

সজল মাহমুদ অনি মাদকাসক্তির কারণে বহুবার রিহ্যাবে গেছে। তার বিরুদ্ধে উত্তরা থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বহু অভিযোগ আছে। ২০১২ সালে সে ভারতীয় নাগরিক সঞ্জীব সাহাকে অস্ত্রের মুখে অপহরণ করে। পরবর্তীতে উত্তরা থানার পুলিশ সঞ্জীবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। কিন্তু এবিষয়ে মামলা হলেও সন্ত্রাসী অনি মামলা থেকে রহস্যজনকভাবে খালাস পায়।

অনি কয়েক বছর আগে ফারজানা আক্তার রিমা নামের এক নারীকে বিয়ে করে। রিমা বেসরকারী নভো এয়ারে চাকরিরত। এরপর অনি ব্রিটেন প্রবাসী আরেক নারীকে তার স্বামীর ঘর ত্যাগ করিয়ে বিয়ে করে ২০১৯ সালে। ওই নারীর নাম ফাতেহা খান মনি। বিয়ের কাবিন হয় ভাটারা কাজী অফিসে। এই দ্বিতীয় বিয়ে করার সময় সজল মাহমুদ অনি নিজেকে অবিবাহিত বলে ঘোষণা দেয়।

প্রশ্ন উঠেছে একজন চিহ্নিত অপরাধীর স্ত্রী ফারজানা আক্তার রিমাকে কীভাবে নভো এয়ার কর্তৃপক্ষ চাকরী দিলো। তাছাড়া রিমা নিজেও নানা ধরনের সাইবার ক্রাইমের সাথে সরাসরি জড়িত। এধরনের একজন কর্মচারী রাখার ফলে নভো এয়ার ভারতীয় নাগরিকদের জন্যে মারাত্মক ঝুঁকিপূর্ন হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। কারন, রিমা নিজেই তার সন্ত্রাসী স্বামীর কাছে ভারতীয় নাগরিকদের তথ্য তুলে দিয়ে তাদের বিপদের মুখে ঠেলে দিতে পারে। তাছাড়া IATA রীতি অনুযায়ী একজন সন্ত্রাসী এবং জঙ্গী সমর্থক ব্যক্তির স্ত্রীকে চাকরী দিতে পারেনা কোনো এয়ারলাইন কোম্পানী।

শাহানার আরেক ছেলে শ্যামল মাহমুদ অঞ্জন। তার বিরুদ্ধে নারীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং করার বহু অভিযোগ আছে। পাশাপাশি সে মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি থেকে জঙ্গী সংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কৃত। অঞ্জন মাদকাসক্ত এবং বড়ভাই অনির সাথে মিলে নানা ধরনের ভয়ংকর অপরাধের সাথেও জড়িত বলে প্রভাবশালী ইংরেজী পত্রিকা ব্লিটজ দাবী করেছে।

এই অপরাধী চক্রের বিরুদ্ধে অবিলম্বে ব্যাবস্থা নেয়ার দাবী উঠেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status