ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
প্রতিদিন করোনা পরীক্ষা হবে সাকিব-মোস্তাফিজদের
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 April, 2021, 7:51 PM

প্রতিদিন করোনা পরীক্ষা হবে সাকিব-মোস্তাফিজদের

প্রতিদিন করোনা পরীক্ষা হবে সাকিব-মোস্তাফিজদের

এখন পর্যন্ত খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে আইপিএলের সঙ্গে জড়িত মোট ৩৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। ভারতে প্রতিদিন কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছে এক লাখেরও বেশি মানুষ। এর মধ্যেই শুক্রবার মাঠে গড়াচ্ছে চতুর্দশ আইপিএল। সংশ্লিষ্ট সকলকে সুরক্ষিত রাখতে কঠোর নিয়ম-কানুনের মধ্যে আইপিএল আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল চলাকালীন প্রতিদিন করোনা পরীক্ষা করা হবে ক্রিকেটারদের।

এবার খেলা হবে ছয় ভেন্যুতেÑচেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, আহমেদাবাদ ও কলকাতায়। নির্বাচনের কারণে কলকাতায় আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো হবে না। ক্রিকেটাররা ভেন্যু গুলোতে যাতায়াত করবেন বিমানে। আর বিমানবন্দরে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা খুব বেশি।
বিমানবন্দরে খেলোয়াড়, কোচসহ সংশ্লিষ্টদের জন্য আলাদা চেক ইনের ব্যবস্থা রাখার জন্য ভারত সরকারকে অনুরোধ করেছে বিসিসিআই। জৈব সুরক্ষিত পরিবেশ ঠিকভাবে পালন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে আলাদা করে একজন কর্মকর্তা থাকবেন।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলে প্রতিদিনই করোনা পরীক্ষা করবে বিসিসিআই। এদিকে জৈব সুরক্ষিত পরিবেশ ঠিক রাখবেন যে কর্মকর্তা, তাঁর দায়িত্ব হলো কোনো খেলোয়াড় যেন মাস্ক ছাড়া হোটেল কক্ষ থেকে বের না হন, তা নিশ্চিত করা। হোটেলের করিডরে, যেখানে অন্যরাও চলাফেলা করে, সেসব জায়গাতেও ঘোরাফেরা করতে পারবেন না খেলোয়াড়েরা। মাঠ ছাড়ার সময়ও মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক খেলোয়াড়দের জন্য। এসব নিশ্চিত করবেন জৈব সুরক্ষিত পরিবেশের শৃঙ্খলা কর্মকর্তা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status