ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
অক্ষয় ‘গোপনে’ ফোন করেছেন: কঙ্গনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 April, 2021, 4:49 PM

অক্ষয় ‘গোপনে’ ফোন করেছেন: কঙ্গনা

অক্ষয় ‘গোপনে’ ফোন করেছেন: কঙ্গনা

বলিউড তারকারা চুপিচুপি ফোন, মেসেজ করছেন কঙ্গনা রানাওয়াতকে। অভিনেত্রীর নতুন ছবি ‘থালাইভি’-র প্রশংসা করছেন তারা। এমনকি বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে অন্যতম অক্ষয় কুমারও রয়েছেন সেই তালিকায়। এমনটা দাবি করেছেন স্বয়ং কঙ্গনা।

এক নেটাগরিকের টুইটের উত্তর দিতে গিয়ে কঙ্গনা লিখেছেন, বলিউড আমার এতোটাই বিরোধিতা করে যে আমার প্রশংসা করলেও মানুষ সেখানে বিপদে পড়ে যেতে পারেন। অক্ষয় কুমারের মতো বিভিন্ন বড় তারকাদের ফোন এবং মেসেজ পেয়েছি আমি। তারা ‘থালাইভি’র ট্রেলারের উচ্চ প্রশংসা করেছেন কিন্তু মুভি মাফিয়ার ভয়ে আলিয়া বা দীপিকার ছবির মতো জনসমক্ষে আমার ছবির প্রশংসা করতে পারেন না।

কঙ্গনার রাজনৈতিক মতাদর্শ এবং আধ্যাত্মিকতার জন্য যদি তাকে হেনস্থা এবং দলছুট করা হয়, তা হলে সেক্ষেত্রেও তিনিই জিতবেন। টুইটের মাধ্যমে এই আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেছেন তিনি।

দিন কয়েক আগেই একটি ভিডিও পোস্ট করেছিলেন কঙ্গনা। সেখানে ইন্ডাস্ট্রির দুই সহকর্মী আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোনের প্রশংসা করতে দেখা গিয়েছিলো তাকে। কঙ্গনার অভিযোগ, দীপিকা, আলিয়া বা অন্য কোনো অভিনেত্রী কখনো পাল্টা প্রশংসা ফিরিয়ে দেননি তাকে। বরং দল তৈরি করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তারা।

তবে এই প্রথম নয়, আগেও বেশ কয়েকবার গোটা বলিউডের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন কঙ্গনা। স্বজনপোষন নিয়ে প্রতিবাদ করতে গিয়ে একাধিক তারকাকে কাঠগড়ায় তুলেছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status