ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ভ্যাকসিন নিলেন শাকিব খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 April, 2021, 4:58 PM

ভ্যাকসিন নিলেন শাকিব খান

ভ্যাকসিন নিলেন শাকিব খান

‘অন্তরাত্মা’ সিনেমার চিত্রায়ণ শেষ করে ঢাকায় ফিরেছেন সুপারস্টার শাকিব খান। ফিরেই করোনা প্রতিরোধের টিকা নিয়েছেন তিনি। সোমবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে টিকা নেন শাকিব খান। সে ছবি শেয়ার করেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে।

লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেছি।’ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান দেশীয় একটি গণমাধ্যমকে বলেন, শাকিব খান প্রায় ৩০ মিনিট হাসপাতালে ছিলেন। ভ্যাকসিন দেয়ার পর তাকে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি হাসিমুখেই ফিরে গেছেন।

জানা গেছে, সোমবার সকালে পাবনা থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। আরও আগেই ভ্যাকসিন নিতে চেয়েছিলেন কিন্তু টানা শুটিং থাকায় পারেননি। শিগগিরই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে শাকিব খানের। তাই ঢাকা ফিরেই টিকা নিয়েছেন তিনি।

ওয়াজেদ আলী সুমন পরিচারিত ‘অন্তরাত্মা’ সিনেমার চিত্রায়ণ করছিলেন শাকিব খান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। সিনেমাটি প্রযোজনা করেছেন সোহানী সরকার। আসছে ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status