ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
পাবজি মোবাইলে এবার দেখা মিলবে গডজিলা এবং কং-এর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 5 April, 2021, 4:07 PM
সর্বশেষ আপডেট: Monday, 5 April, 2021, 4:10 PM

পাবজি মোবাইলে এবার দেখা মিলবে গডজিলা এবং কং-এর

পাবজি মোবাইলে এবার দেখা মিলবে গডজিলা এবং কং-এর

পাবজি মোবাইল এবং লেজেন্ডারি এন্টারটেইনমেন্ট-এর অংশীদারিত্বে একটি এক্সক্লুসিভ ইন-গেইম ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনপ্রিয় অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি গডজিলা ভার্সেস কং-এর নানান বিষয়বস্তু বিদ্যমান থাকবে গেইম জুড়ে।

সিনেমা ইতিহাসের সবচেয়ে বড় দুই দানব-কে নিয়ে তৈরি এই মুভি, থিয়েটারে মুক্তির পর থেকে আন্তর্জাতিকভাবে, যুক্তরাষ্ট্রের থিয়েটারগুলোতে এবং এইচবিও ম্যাক্স-এ চলছে।

কোলাবোরেশন ইভেন্টটির আসন্ন উদ্বোধনের পাশাপাশি পাবজি মোবাইল প্লেয়ার এবং মনস্টার মুভিপ্রেমীরা এই ক্রসওভার-এর অফিসিয়াল টিজার ট্রেইলার দেখতে পাবেন এখানে।  

মাসের শুরুতে, গডজিলা ভার্সেস কং মুভির পরিচালক অ্যাডাম উইনগার্ড পাবজি মোবাইলের ৩য় বর্ষপূর্তি উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে গেইম এবং মুভির আসন্ন কোলাবোরেশন প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দেন।

ভিডিও টিতে, উইনগার্ড একটি বিশেষ গেইম মোড-এর বিষয়ে আভাষ দেন যেখানে প্লেয়াররা গডজিলা এবং কং উভয়ের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে। একইসাথে, ভয়ঙ্কর দুই দানব-কে নিয়ে নির্মিত মুভিটির সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন জিনিস আনলক এবং কালেক্ট করার সুযোগ পাবে প্লেয়াররা।

আসন্ন পাবজি মোবাইল ফিচারিং গডজিলা ভার্সেস কং-এ, প্লেয়াররা সম্পূর্ণ নতুন “ক্লাউনস ট্রিক” মোড-এ যেতে পারবে। প্লেয়াররা ক্লাউন টোকেন সংগ্রহ করতে পারবে যা ইরাঙ্গেল-এর সম্পুর্ণ নতুন ক্লাউন শপ ভেহিকেল থেকে বিভিন্ন কমব্যাট সাপ্লাইস এবং স্ট্র্যাটেজিক আইটেমস-এর সাথে পরিবর্তন করা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status