ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
লকডাউনে কীভাবে ব্যাংক চলবে সে বিষয়ে নির্দেশনা রবিবার
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 April, 2021, 4:53 PM

লকডাউনে কীভাবে ব্যাংক চলবে সে বিষয়ে নির্দেশনা রবিবার

লকডাউনে কীভাবে ব্যাংক চলবে সে বিষয়ে নির্দেশনা রবিবার

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে লকডাউনে শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে।

এদিকে, লকডাউনের মধ্যে দেশের অর্থনৈতিক লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম ব্যাংকখাত কীভাবে চলবে সে বিষয়ে সিদ্ধান্ত আসছে আগামীকাল রবিবার।
গণমাধ্যমকে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, লকডাউনের বিষয়টি সরকার ছুটির দিনে ঘোষণা করেছে। আজ সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল রবিবার আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। কীভাবে ব্যাংক চলবে সে নির্দেশনা আসবে কাল।’

এর আগে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ভার্চুয়াল ব্রিফিংয়ে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাওয়ার বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status