ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সবাইকে অচেতন করে বাড়ির সবকিছু লুট করল জামাই
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 March, 2021, 7:30 PM

সবাইকে অচেতন করে বাড়ির সবকিছু লুট করল জামাই

সবাইকে অচেতন করে বাড়ির সবকিছু লুট করল জামাই

চাঁদপুরের হাজীগঞ্জে এক পরিবারের সবাইকে অচেতন করে সর্বস্ব লুট করেছে জামাই খাজা আহমেদ। বুধবার গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুরে ফকির মোহাম্মদ বেপারির বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. শামীম বলেন, আমার মা, ছোট মেয়ে শামীমা আক্তার এবং বড়বোন নাজমা আক্তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা আহমেদ (আমার সেজো বোনের জামাই) আমাদের ঘরে ঢুকে নেশাজাতীয় দ্রব্য নাকে মুখে দেয়।

পরে সবাই অচেতন হয়ে পড়লে ঘরে থাকা টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ দামি জিনিসপত্র মালামাল লুট করে। কিছুক্ষণ পর আমার মা টের পেলে সে মালামাল নিয়ে পালিয়ে যায়।

বৃহস্পতিবার এ ব্যাপারে নাজমা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। নাজমা জানান,খাজা আহমেদ চুরির দায়ে কয়েকবার জেলে ছিল।

হাজীগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম চলছে।

সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status