ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সংকীর্ণতার উর্দ্ধে উঠে নগর উন্নয়নে মনযোগী হোনঃ মেয়র রেজাউল করিম
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 March, 2021, 6:58 PM

সংকীর্ণতার উর্দ্ধে উঠে নগর উন্নয়নে মনযোগী হোনঃ মেয়র রেজাউল করিম

সংকীর্ণতার উর্দ্ধে উঠে নগর উন্নয়নে মনযোগী হোনঃ মেয়র রেজাউল করিম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিদায় শব্দটাই কষ্টের। তবে কষ্টের হলেও বিদায় কঠিন সত্য। চাকুুরী জীবনে বদলি ও বিদায় একসুত্রে গাঁথা।

বৃহস্পতিবার ৪ মার্চ বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মুজিবুল হায়দার ও উপ-সহকারী প্রকৌশলী সোমনাথ দাশগুপ্ত রাজুর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য  সিটি মেয়র এসব কথা বলেন।

তিনি আরো বলেন, চাকুরী জীবনে নিজেদের মেধা ও মননশীলতাকে কাজে লাগিয়ে বিদায়ী প্রকৌশলীরা নাগরিক সেবা দিয়ে গেছেন। যেকোন কাজে অভিজ্ঞতা অনেক বড় বিষয়। অভিজ্ঞতাকে আমি ভালো চোখে দেখি। অভিজ্ঞদের থেকে তরুণনা শিখবে। অভিজ্ঞদেরও নতুনদের কে জ্ঞান বিতরণ করতে হবে।

যোগ্য ব্যক্তির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নগর গঠনের আমরা এগিয়ে যাবো। স্ব-স্ব ক্ষেত্রে অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য প্রকৌশলীদের আহবান জানান সিটি মেয়র।

চাকুরী জীবনে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের মধ্যে সমন্বয় করে সমন্বিত প্রয়াসে একযোগে কাজ করার আহবান জানিয়ে মেয়র বলেন, নিজেদের মধ্যে যেকোন ধরণের সমস্যা যেনো প্রতিষ্ঠানের কাজে প্রভাব না ফেলে সেদিকেও খেয়াল রাখতে হবে।

যোগ্যতাকে মুল্যায়ন করা হবে উল্লেখ করে মেয়র রেজাউল বলেন, কর্মক্ষেত্রে পদ্দোন্নতি বা কোন ধরণের তদবির করবেন না। যোগ্যতা থাকলে, অভিজ্ঞতা থাকলে তাদের সঠিক মূল্যায়ন করা হবে। সংকীর্ণতা  পরিহার করে নগর উন্নয়নে মনোযোগী হওয়ার জন্য প্রকৌশলীদের আহবান নগরপিতা।

এসময় হিংসা, বিদ্ধেষ, লোভ, লালসার উর্দ্ধে থেকে নগর উন্নয়নে চেইন অব কমান্ড মেনে চলার তাগিদ দেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে বিদায়ী প্রকৌশলীরা সহ প্রকৌশল বিভাগের অন্যান্যরা বক্তব্য রাখেন।

সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status