ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পদ্মায় বৈঠকে বসেছেন মোমেন-জয়শঙ্কর
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 March, 2021, 12:48 PM

পদ্মায় বৈঠকে বসেছেন মোমেন-জয়শঙ্কর

পদ্মায় বৈঠকে বসেছেন মোমেন-জয়শঙ্কর

বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার ঢাকা পৌঁছার পর পরই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন সফর নিয়ে বৈঠক বসেন তারা।

আজ সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান এস. জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আলোচ্যসূচি নির্ধারণে একদিনের সফরে ঢাকায় আগমন তার।

ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে এস জয়শঙ্কর দিল্লি থেকে ঢাকায় আসেন। বিএএফ বাশার ঘাঁটিতে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কাজ শেষ করে আজই দেশে ফিরে যাবেন জয়শঙ্কর।

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ নরেন্দ্র মোদির ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। মূলত, মোদির বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় এলেন এস জয়শঙ্কর।

ঢাকা সফরের শুরুতে এস জয়শঙ্কর আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। দুপুরের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বিকেলে ভারতীয় হাইকমিশনে নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে এস জয়শঙ্কর মতবিনিময় করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ১৭ ডিসেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল বৈঠকের পর জয়শঙ্কর ঢাকা সফর করছেন। এ সফরে তিনি দুই দেশের সম্পর্ক পর্যালোচনার সুযোগ পাবেন।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status