ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনার টিকা নিলেন ববিতা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 6:04 PM

করোনার টিকা নিলেন ববিতা

করোনার টিকা নিলেন ববিতা

করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। বুধবার (৩ মার্চ) সকালে রাজধানী মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালে তিনি টিকার প্রথম ডোজ নেন।

ববিতা বলেন, টিকার ১ম ডোজ নিয়ে সুস্থ ও স্বাভাবিক আছি। আমি মনে করি টিকা আমাদের নাগরিক দায়িত্ব। এসময় তিনি দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে টিকা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

ববিতার একদিন আগে করোনার টিকা নিয়েছেন আরেক কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা।

এছাড়া এখন পর্যন্ত বিনোদন অঙ্গন থেকে টিকা নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা, তার স্বামী ও চিত্রনায়ক আলমগীর, সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, অভিনেত্রী নিমা রহমান, রকস্টার জেমস, চিত্রনায়ক নাইম, চিত্রনায়িকা শাবনাজ, অভিনেতা চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, অভিনেত্রী তারিন, চিত্রনায়িকা মৌসুমী ও ওমর সানি প্রমুখ।

সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status