ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
হাত-পা বাঁধা মাদরাসা সুপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 March, 2021, 1:28 PM

হাত-পা বাঁধা মাদরাসা সুপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাত-পা বাঁধা মাদরাসা সুপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক মাদরাসা সুপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে সদর উপজেলার বাজার গোপালপুর কলুপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাদরাসা সুপারের নাম ইসমাইল হোসেন সুজন। তিনি সদর উপজেলার হলিধানী গ্রামের আবুল খায়েরের ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আরটিভি নিউজকে জানান, সকালে পরিবারের লোকজন ইসমাইল হোসেন সুজনের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সুজন কলুপাড়া গ্রামের শরিফুল ইসলামের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে চার বছর ধরে বসবাস করে আসছিলেন।

নিহতের পরিবারের ধারণা সুজনকে হাত-পা বেঁধে ঝুলিয়ে হত্যা করা হয়েছে।

সম্পাদনায়: এম আলমগীর       
                   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status