ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৮ শ্রাবণ ১৪৩৩
নোয়াখালীতে অনুমোদনবিহীন ওষুধ তৈরি, ১ জনের কারাদণ্ড
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 March, 2021, 11:38 AM

নোয়াখালীতে অনুমোদনবিহীন ওষুধ তৈরি, ১ জনের কারাদণ্ড

নোয়াখালীতে অনুমোদনবিহীন ওষুধ তৈরি, ১ জনের কারাদণ্ড

নোয়াখালীর চাটখিল বাজারে সরকারি অনুমোদনবিহীন ইউনানী ওষুধ তৈরি করায় এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো. নুর আলম (৫৫) উপজেলার পরকোট গ্রামের নুর নবীর ছেলে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মাকসুদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

একই সময়ে লক্ষাধিক টাকার ভুয়া কোম্পানির নকল ওষুধ ধ্বংসসহ ৪টি ফার্মেসিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যাণ আদালত। অর্থদণ্ডকৃত ফার্মেসি দোকানগুলো হলো- সোলেমান ফার্মেসি ১০ হাজার, বাংলাদেশ ফার্মেসি ১৫ হাজার, প্রভাতী মেডিকেল হল ২০হাজার ও কিউর ফার্মাসিটিক্যাল ৩০ হাজার টাকা।

চাটখিল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ মোসা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, চাটচিল বাজার সংলগ্ন এলাকায় নকল ইউনানি ঔষধ তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে । অভিযানে দেখা যায়, ঔষধ প্রশাসন থেকে কোনো ধরনের অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটি তাদের কারখানায় ইউনানী ওষুধ তৈরী করছে। প্রতিষ্ঠানটিতে কোনো মাননিয়ন্ত্রণ ব্যবস্থাও ছিল না। অভিযান শেষে ঔষধ আইনে, ক্যামিস্ট, হেকিমবিহীন ও সরকারি অনুমোদন না নিয়ে নকল ইউনানী ঔষধ তৈরি করায় একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া ৪টি ফার্মেসিকে বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুত রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে ৭৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সম্পাদনায়: মোহনা আজিজ  
                   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status