ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
আবারো পিছিয়ে যেতে পারে এশিয়া কাপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 March, 2021, 11:01 AM

আবারো পিছিয়ে যেতে পারে এশিয়া কাপ

আবারো পিছিয়ে যেতে পারে এশিয়া কাপ

আবারো পিছিয়ে যেতে পারে এশিয়া কাপের আসর। ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে পিছিয়ে দেওয়া হবে এশিয়া কাপ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি রোববার এ কথা জানিয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে ক্রিকেটের মহাদেশিয় এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত হয়। কথা ছিল এ বছর জুনে হবে আসরটি। কিন্তু জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আর তাতেই বেঁধেছে বিপত্তি।
সম্পর্কিত খবর

ভারতকে ছাড়া এশিয়া কাপ আয়োজনের কোনো ভাবনা নেই আয়োজকদের। মানি বলেন, ‘গত বছর হওয়ার কথা ছিল এশিয়া কাপ, কিন্তু সেটা এই বছরে পিছিয়ে আনা হয়েছে। এখন মনে হচ্ছে, এই বছরও এশিয়া কাপ হবে না। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনে। শ্রীলঙ্কা বলেছিল, তারা জুনে টুর্নামেন্টটি আয়োজনের চেষ্টা করবে।’ এরই মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। তাদের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ডর বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টে হার এড়ালেই প্রথমবারের মতো আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে খেলবে ভারত।

পিসিবি সিইও ওয়াসিম খান বলছেন, ‘ভারত কার্যত ফাইনালে উঠেই গেছে। তাই এশিয়া কাপ না হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। আমরা এখন ভারত-ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছি।’

মানি বলেন, ‘আমাদের মনে হয় না, এবার এশিয়া কাপ হবে। মনে হয়, টুর্নামেন্টটিকে ২০২৩ সালে পিছিয়ে দিতে হবে।’ আগামী ১৮ জুন লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবারের এশিয়া কাপও হওয়ার কথা সে সময়েই। তাই আসরটি পিছিয়ে দেওয়ার সম্ভাবনার কথা করাচিতে এক সংবাদ সম্মেলনে জানান মানি।

সম্পাদনায়: মোহনা আজিজ  
                   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status