ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ২৯ শ্রাবণ ১৪৩৩
ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবলো ট্রাক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 March, 2021, 10:51 AM

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবলো ট্রাক

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় ডুবলো ট্রাক

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। এতে ট্রাকটির চালকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাটুরিয়া ফেরিঘাটের ৩নং ঘাটে রাখা রো-রো ফেরি আমানত শাহতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক (যশোর ট-১১-১৮৭৭) পদ্মা নদী গর্ভে নিমজ্জিত হয়।

এসময় ট্রাকের সহকারী লাফ দিয়ে নামতে পারলেও চালকের মৃত্যু হয়।

ফেরির ওই দায়িত্বশীল কর্মকর্তা আরও জানান, লাফ দিয়ে নামতে গিয়ে ওই সহকারী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুস সালাম জানান, পদ্মার গর্ভে নিমজ্জিত ট্রাক তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয় বলেও জানান তিনি।

সম্পাদনায়: মোহনা আজিজ  
                   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status