ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. কামালের
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 10:13 PM

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. কামালের

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ড. কামালের

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।

রোববার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, কারাগারে থাকা অবস্থায় মুশতাক আহমেদের মৃত্যুতে দেশবাসীর সঙ্গে আমিও মর্মাহত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত মুশতাকের জামিন না পাওয়া এবং সুস্থ মানুষটার হঠাৎ মৃত্যুতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

তিনি বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন নামের কালো আইনটি প্রত্যাহারেরও দাবি করছি। এই আইন বাতিল এবং ভোটাধিকারের দাবিতে জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

সম্পাদনায়: এম আলমগীর      
   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status