ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
অন্ডকোষে ছেলের লাথিতে বাবার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 3:15 PM

অন্ডকোষে ছেলের লাথিতে বাবার মৃত্যু

অন্ডকোষে ছেলের লাথিতে বাবার মৃত্যু

অন্ডকোষে ছেলে সুজন আলীর (২৪) লাথিতে বাবা তরিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনার পর ওই রাতেই সুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তার মা ও নিহতের স্ত্রী ছবি খাতুন (৫০)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর ঘোনটোলা গ্রামে নিজ বাড়িতে ঘটনা ঘটে।

মামলার পর রোববার পুলিশ সুজনকে আটক করে আদালতে পাঠিয়েছে। নিহত তরিকুল ওই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল হাসান মামলা ও পরিবারের বরাতে বলেন, বাড়ির গরু বিক্রি করে ট্রাক্টর কিনে দেয়ার জন্য পিতার সাথে বচসার এক পর্যায়ে পিতার অন্ডকোষে লাথি মারেন সুজন। এর কিছুক্ষণের মধ্যেই মারা যান তরিকুল। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে পোঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

মরদেহে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে পুলিশ কর্মকর্তারা বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তরিকুলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনার পর সুজন বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও পরদিন রোববার তাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সেখানে ১৬৪ ধারায় তার জবানবন্দী রেকর্ড করা হবে। রোববার পুলিশ ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে। মামলার তদন্ত শুরু হয়েছে।

 সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status