ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল বেলুন বিক্রেতার
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 1:17 PM

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল বেলুন বিক্রেতার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল বেলুন বিক্রেতার

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত এক বেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। তার নাম ইউনুস আলী।

শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন থেকে তার মৃত্য হয়।মৃত ইউনুস গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল কাদেরের ছেলে।

জানা যায়, শনিবার বিকালে তেঁতুলিয়া উপজেলা সদরের চৌরাস্তা বাজারে বেলুনে গ্যাস ভরার সময় ইউনুস আলীসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস মারা যান।
তেঁতুলিয়া থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, বিস্ফোরণে ইউনুসের ডান পায়ের অর্ধেক উড়ে যায়। আহত বাকি চারজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

এ ঘটনায় আহত অন্যরা হলেন- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রহমতপুর এলাকার সাব্বির হোসেন (২২), রানীশংকৈল এলাকার হাফিজুল ইসলাম (২৬), নওগাঁ জেলা সদরের রাব্বি হোসেন (২৫) ও তেঁতুলিয়া উপজেলা সদরের ফয়সাল আহমেদ (১৪)।

পঞ্চগড় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান খান শাওন জানান, শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইউনুস আলী মারা যান।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status