ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
সেফটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 February, 2021, 10:25 AM

সেফটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫

সেফটিক ট্যাংক বিস্ফোরণে আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ায় সেফটিক ট্যাংক বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কালিবাড়ি মোড়ের ভিআইপি বেকারিতে এ ঘটনা ঘটে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের শিমরাইল কান্দি এলাকার বাসিন্দা বেকারির মালিক লিটন চৌধুরী (৪০), কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া পাড়া কান্দুঘর এলাকার মারুফ মিয়া (৩৫), ব্রাহ্মণবাড়িয়া পৌর কালিবাড়ি মোড়ের বাসিন্দা শাহালম মিয়া, নবীনগর উপজেলার পারভেজ মিয়া (৫০) ও নবীনগর জালশুকা এলাকার হোসেন মিয়া (৪০)।

আহত পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার পারভেজ মিয়া বলেন, ‘ভিআপি বেকারিতে খাবার কিনতে গিয়েছিলাম। মালামাল প্যাক করার সময় আমি আর আহত মারুফ বাহিরে কথা বলছিলাম। হটাৎ বিকট আকারে সেফটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। তখন আমি হাত ও পিঠে ব্যাথা পাই।’

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার আব্দুলা আল মামুন জানান, আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে।

ওসি আব্দুর রহিম জানান, এখন আপাতত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status