ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা, যুবক কারাগারে
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 February, 2021, 6:51 PM

ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা, যুবক কারাগারে

ঝালকাঠিতে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা, যুবক কারাগারে

ঝালকাঠির রাজাপুরে জানালা ভেঙে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মো. সোহাগ মোল্লা ওই উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের মো. রুহুল আমিন মোল্লার ছেলে। সে এ মামলার প্রধান আসামি। এর আগে, শুক্রবার গভীর রাতে ঝালকাঠি সদর উপজেলার চৌপালা বাজার থেকে সোহাগকে গ্রেফতার করা হয়।

রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, ৮ ফেব্রুয়ারি গভীর রাতে ওই স্কুলছাত্রীর ঘরের জানালা ভেঙে ভেতরে ঢুকে ধর্ষণ চেষ্টা চালায় সোহাগ মোল্লা। ১৪ ফেব্রুয়ারি ওই ছাত্রী নিজে সোহাগসহ দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা করে। মামলার পর থেকেই দুই আসামি পলাতক ছিল। শুক্রবার রাতে প্রধান আসামি সোহাগকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status