ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে মুসল্লিবাহী ট্রলারডুবি
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 February, 2021, 6:09 PM
সর্বশেষ আপডেট: Saturday, 27 February, 2021, 6:12 PM

চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে মুসল্লিবাহী ট্রলারডুবি

চরমোনাই মাহফিল থেকে ফেরার পথে মুসল্লিবাহী ট্রলারডুবি

বরিশালের চরমোনাই বাৎসরিক ওয়াজ মাহফিল শেষে গন্তব্যে রওয়ানা দেওয়ার সময় বরিশালের কীর্তরখোলা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদরের চরমোনাই সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহত বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেনি।

জানা গেছে, ওয়াজ মাহফিলের আখেরি মোনাজাত শেষে কেউ সড়ক পথে কেউ নদী পথে গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন। দুপুর ১২টার দিকে নদীপথে একটি ট্রলারে করে কয়েকজন মুসল্লি গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন। অতিরিক্ত যাত্রী বোঝাই হওয়ার কারণে ট্রলারটিতে পানি উঠে ধীরে ধীরে তলিয়ে ডুবে যায়। এ সময় আশপাশের ট্রলারগুলো তাদের উদ্ধারে এগিয়ে আসায় কোনো হতাহত ও নিখোঁজের খবর পাওয়া যায়নি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, মুসল্লিদের একটি ছোট ট্রলার ডুবে গেলেও কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।

সম্পাদনায়: মোহনা আজিজ    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status