ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বাসের ধাক্কায় এনএসআই’র সাবেক কর্মকর্তা নিহত
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 February, 2021, 5:11 PM

বাসের ধাক্কায় এনএসআই’র সাবেক কর্মকর্তা নিহত

বাসের ধাক্কায় এনএসআই’র সাবেক কর্মকর্তা নিহত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এনএসআই এর সাবেক ফিল্ড অফিসার মোবারক হোসেন (৭০) নিহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে উপজেলার রহমতপুরের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ওই এনএসআই কর্মকর্তার মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় এলাকাবাসীর বাধায় ওই সড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থাকে। মোবারক হোসেনের বাড়ি উপজেলার মাধবপাশা ইউনিয়নে মধ্য পাংশা এলাকায়।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বলেন, ‘মোবারক হোসেন মোটরসাইকেলে উপজেলার রহমতপুর বাজার থেকে নিজ গ্রাম পাংশার দিকে যাচ্ছিলেন। তিনি রহমতপুরের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এ সময় মোবারক ছিটকে ওই গাড়ির চাকার নিচে পড়ে। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বরিশাল থেকে ঢাকাগামী বাসটি দ্রুত সটকে পড়ে।

এ সময় স্থানীয়রা সড়ক অবরোধ করেন। পরে তাদের বিচারের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেন।

ওসি আরো জানান, ঘাতক বাসটির চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status