ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
আ.লীগ নেত্রীর ছেলে ছাত্রদলের আহ্বায়ক, ১৪ জনের পদত্যাগ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 February, 2021, 5:02 PM

আ.লীগ নেত্রীর ছেলে ছাত্রদলের আহ্বায়ক, ১৪ জনের পদত্যাগ

আ.লীগ নেত্রীর ছেলে ছাত্রদলের আহ্বায়ক, ১৪ জনের পদত্যাগ

আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে আহ্বায়ক করায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের কমিটি থেকে ১৪ জন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের মাধ্যমে কেন্দ্রীয় সংদের কাছে এ পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারীরা হলেন- নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুস্তাকিমুর রহমান, আল আর আকরামুল্লাহ বাবু, জুবায়েদ মিয়া, নুরুজ্জামান জাবেদ, সোহাগ মিয়া, আক্তার মিয়া, আতিকুর রহমান, সাইফুল ইসলাম খান এবং সদস্য ফয়েজ উল্লাহ, মাহবুবুর রহমান, গাজী উবায়দুল্লাহ, মহসিন মিয়া, নাদিম মিয়া ও সাফি উল্লাহ।

জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি ২১ সদস্য বিশিষ্ট সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এতে আহ্বায়ক করা হয়েছে উপজেলার অরুয়াইল গ্রামের এম রিফাত বিন জিয়াকে। তিনি সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বেবি ইয়াছমিনের ছেলে।

পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান জাবেদ অভিযোগ করে বলেন, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে কতিপয় আওয়ামী ঘরনার কেন্দ্রীয় নেতার মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে এই কমিটি দেয়া হয়েছে। আহ্বায়ক যাকে করা হয়েছে তার মা বেবি ইয়াছমিন সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। নবগঠিত কমিটির আহ্বায়ক এম রিফাত বিন জিয়া একাধিক সন্ত্রাসী ও নারী কেলেঙ্কারি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিও।

তিনি বলেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত নয় এমন ব্যক্তিকে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করায় আমরা ২৬ ফেব্রুয়ারি রাতে পদত্যাগ করেছি। ছাত্রদলের ত্যাগী ও কর্মী বান্ধবদের মূল্যায়ন করে পুনরায় কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী বলেন, আমরা সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১৪ জনের পদত্যাগপত্র হাতে পেয়েছি। আমরা এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। নির্বাচনের পর এই পদত্যাগপত্রগুলো কুমিল্লা বিভাগীয় কমিটির মাধ্যমে কেন্দ্রীয় সংসদের কাছে হস্তান্তর করবো।

আওয়ামী লীগের নেত্রীর ছেলেকে কমিটির আহ্বায়ক নির্বাচিত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের জানা নেই। কেন্দ্র থেকে কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status