ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নেই বুমরাহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 4:28 PM

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নেই বুমরাহ

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে নেই বুমরাহ

প্রথম টেস্টে হারার পর দ্বিতীয় এবং তৃতীয় টেস্ট জিতে নিয়েছে ভারত। আপাতত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে কোহলিরা। এ পরিস্থিতিতে আগামী ৪ মার্চ থেকে আহমেদাবাদেই আয়োজিত হতে চলেছে চতুর্থ টেস্ট। কিন্তু এই টেস্টে খেলতে নামার আগেই বিপাকে ভারতীয় দল। কারণ এই ম্যাচে দলের এক নম্বর বোলার যসপ্রীত বুমরাহকে পাবে না ভারত। ব্যক্তিগত কারণে সিরিজের শেষ ম্যাচটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বুমরাহ-র সরে দাঁড়ানোর কথা ঘোষণা করা হয়।

বিবৃতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণের জন্য শেষ টেস্ট থেকে অব্যাহতি চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন বুমরাহ। আর তার সেই আবেদন মঞ্জুরও করা হয়েছে। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে থাকবেন না এ তারকা পেসার। তবে দলে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

এর আগে সিরিজে প্রথম টেস্ট খেললেও দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিলো বুমরাহকে। চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে তার জায়গায় দলে এসেছিলেন মোহাম্মদ সিরাজ। পরবর্তীতে দিন-রাতের টেস্টে ফের একবার প্রথম একাদশে সুযোগ পান বুমরাহ। কিন্তু প্রথম ইনিংসে কেবল ৬ ওভারই বল করেছিলেন ২৭ বছর বয়সি এই পেসার। তারপর আর বল করার সুযোগ পাননি। ফলে দু’টি টেস্ট মিলিয়ে ৪৮ ওভার বল করে চার উইকেট নিয়েই সিরিজ শেষ করলেন বুমরাহ।

সম্পাদনায়: মোহনা আজিজ  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status