ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
সেন্টমার্টিনে ভারতীয় বিমানবাহিনী প্রধানের ৩ ঘণ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 11:47 PM

সেন্টমার্টিনে ভারতীয় বিমানবাহিনী প্রধানের ৩ ঘণ্টা

সেন্টমার্টিনে ভারতীয় বিমানবাহিনী প্রধানের ৩ ঘণ্টা

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করে গেলেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া। আজ মঙ্গলবার দুপুরে চারজন সফরসঙ্গীসহ বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ফরোয়ার্ড বেজ সেন্টমার্টিন দ্বীপে আসেন তিনি।

এ সময় তাকে স্বাগত জানান কক্সবাজারের শেখ হাসিনা বিমানবাহিনী ঘাঁটির এওসি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ সাফকাত আলী। এদিন দ্বীপে তিন ঘণ্টা অবস্থান নেওয়ার সময় বিভিন্ন স্থান ঘুরে দেখেন ভারতীয় বিমানবাহিনী প্রধান। দুপুর ১টায় তিনি জেটি ঘাটে আসেন। এরপর বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারযোগে তিনি সেন্টমার্টিন ত্যাগ করেন।

উল্লেখ্য, তিন দিনের বাংলাদেশ সফরে গতকাল সোমবার ঢাকায় এসে পৌঁছান ভারতীয় এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভদৌরিয়া।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status