ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 11:37 PM

নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের

নীলক্ষেত মোড় অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীদের এই অবস্থানে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে প্রথমে মানবন্ধন করেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে মানবন্ধনে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এসে যোগ দিলে নীলক্ষেত মোড় অবরোধ করে ফেলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, চলমান পরীক্ষা নেওয়াসহ অচিরেই হল, ক্যাম্পাস খুলতে হবে। তারা আরও বলছেন, তাদের মাত্র একটা পরীক্ষা বাকি আছে। এখন পরীক্ষা হবে না কেন?  এতদিন কি করোনা ছিল না?- এমন প্রশ্ন ছুড়েন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

নিউমার্কেট থানার ওসি স.ম. কাইয়ূম মঙ্গলবার রাতে যুগান্তরকে বলেন, পরীক্ষা স্থগিত হওয়ার প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছিলেন। ঘণ্টাখানেক পর তারা সেখান থেকে চলে গেছেন। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সন্ধ্যায়ই ৭ সরকারি কলেজের পরীক্ষা স্থগিত করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘোষণার এক দিন পর মঙ্গলবার এ সিদ্ধান্ত আসে। সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত (ফোকাল পয়েন্ট) ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

এর আগে বিকাল ৩টায় এ বিষয়ে সাত কলেজের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট তিনজন ডিন বৈঠক করেন। সাত কলেজের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএস মাকসুদ কামালের নেতৃত্বে ওই বৈঠকটি হয়। সেখানেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

এর আগে সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। আর ১৭ মে আবাসিক হলগুলো খুলবে।

এই ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে। এ অবস্থায় সাত কলেজের পরীক্ষার কী হবে, সে বিষয়টি সামনে আসে।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status