ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
বিয়ের দিনে রক্ত দিয়ে কিশোরীর প্রাণ বাঁচাল দম্পতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 11:12 PM

বিয়ের দিনে রক্ত দিয়ে কিশোরীর প্রাণ বাঁচাল দম্পতি

বিয়ের দিনে রক্ত দিয়ে কিশোরীর প্রাণ বাঁচাল দম্পতি

বিয়ের দিনে বর কনেকে নিয়ে নানারকম ব্যস্ততা থাকে সবার। সবাই চান দিনটিকে স্মরণীয় করে রাখতে। তবে এমন এক বিয়ের আয়োজন হয়েছে ভারতের উত্তরপ্রদেশে যেখানে অন্যকে রক্ত দিয়ে দিনটিকে স্মরণীয় করে রেখেছেন বর-কনে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, বিয়ের দিন এক নব দম্পতি প্রশংসনীয় এক কাজ করেছেন। তারা একসঙ্গে হাসপাতালে ছুটেছেন রক্ত দিয়ে এক কিশোরীর জীবন বাঁচাতে।

ঘটনার বর্ণনা দিয়ে উত্তরপ্রদেশের পুলিশ কর্মকর্তা আশীষ মিশ্র টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে লিখেছেন 'পুলিশ মিত্র' সংগঠনের মাধ্যমে কীভাবে এক নব দম্পতি এক কিশোরীকে বাঁচিয়েছেন।

পুলিশের ওই কর্মকর্তা লিখেছেন, ভারত আসলেই দারুণ একটি দেশ। বিষয়টি ব্যাখ্যা করে তিনি আরো লিখেছেন, এক কিশোরীর রক্তের  ছিল, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছিল না। 'পুলিশ মিত্র' সংগঠনের মাধ্যমে বিষয়টি জানার পর নিজেদের বিয়ের দিন হওয়া সত্ত্বেও ওই নবদম্পতি এগিয়ে আসেন এবং মেয়েটিকে রক্ত দিয়ে বাঁচান।


নবদম্পতির এই কাজ এরই মধ্যে সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই ওই দম্পতির প্রশংসা করেছেন এবং তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। ২০১৭ সাল থেকে পুলিশ মিত্র' সংগঠনটি মুমূর্ষুদের জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহের কাজ করছে।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status