ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
ভ্যাকসিন কিনতে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 6:19 PM

ভ্যাকসিন কিনতে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি

ভ্যাকসিন কিনতে ৯৪০ মিলিয়ন ডলার দেবে এডিবি

করোনা ভ্যাকসিন কেনার জন্য বাংলাদেশকে ৯৪০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান। এসময় করোনার টিকাদান কর্মসূচি সফলভাবে কার্যকর করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি।

সাক্ষাতে মহামারি থেকে দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করতে সরকারের সাথে বাংলাদেশের ভ্যাকসিন কর্মসূচির জন্য এডিবি’র এপিভিএক্স ফ্যাসিলিটির সহায়তায় ৯৪০ মিলিয়ন ডলারের প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এডিবি কান্ট্রি ডিরেক্টর জনগণকে টিকা দেওয়ার বিষয়ে সরকারের পদক্ষেপের প্রশংসা করে বলেন, এশিয়ার তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ সফলভাবে করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে।


এসময় প্রধানমন্ত্রী জানান, সরকার ঢাকা- বরিশাল-পটুয়াখালী রেললাইন নির্মান কাজ আগ্রাধিকার ভিত্তিতে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

পরে মনমোহন প্রকাশ প্রধানমন্ত্রীর হাতে এডিবির প্রকাশিত একটি বইয়ের ৩টি খণ্ড তুলে দেন।

সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status