ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
দ্বিতীয় চালানে ২০ লাখ করোনার টিকা এলো দেশে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 6:12 PM

দ্বিতীয় চালানে ২০ লাখ করোনার টিকা এলো দেশে

দ্বিতীয় চালানে ২০ লাখ করোনার টিকা এলো দেশে

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড ভ্যাকসিন (টিকা) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। দ্বিতীয় চালানে টিকা এসেছে ২০ লাখ ডোজ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে ভারতের স্পাইসজেট এসজি-০০৬৩ ফ্লাইটটি কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজের একটি চালান নিয়ে বিমানবন্দরে অবতারণ করে। এর আগে ভারতের মুম্বাইয়ের স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে করোনা ভ্যাকসিন নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৫টি বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যান এসে পৌঁছায়। একে একে এই ভ্যানগুলো ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে।

দ্বিতীয় চালানে আসা করোনা ভাইরাস প্রতিরোধী টিকার (কোভিশিল্ড) ২০ লাখ ডোজের সেম্পল (নমুনা) পরীক্ষার জন্য মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ওষুধ প্রশাসনে পাঠানোর কথা রয়েছে বলেও জানায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

দ্বিতীয় চালানে আসা করোনা ভ্যাকসিন (কোভিশিল্ড) ফ্লাইট থেকে নামানোর পর বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যানে করে নিয়ে যাওয়া হবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে (সংরক্ষানাগারে)।

বিমানবন্দরের ৮ নম্বর গেটের দায়িত্বে থাকা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন কুমার হালদার বলেন, ভারত থেকে বিমানবন্দরে আসা করোনা প্রতিরোধী ভ্যাকসিনের চালান বহনকারী কাভার্ডভ্যানগুলোকে নিরাপত্তার দিয়ে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এরপর সেখান থেকে টঙ্গী পশ্চিম থানার ও গাজীপুর জেলা পুলিশের টিম রিসিভ করবেন।  

বাংলাদেশ সরকার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যকার চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি করোনাভাইরাস প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) কিনছে। এতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।  

এর আগে, করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের (কোভিশিল্ড) ২০ লাখ ডোজ বাংলাদেশকে উপহার দিয়েছে ভারত। এরপর গত ২৫ জানুয়ারি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনায় প্রথম চালানে ৫০ লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন (টিকা) বাংলাদেশে নিয়ে আসা হয়। এবার দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ করোনা প্রতিবোধী ভ্যাকসিন (কোভিশিল্ড) দেশে এসেছে পৌঁছালো।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে টিকা দান কর্মসূচির উদ্বোধন হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status