ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
পদ্মা সেতু যারা অনুধাবন করবেন না, তারা পিছিয়ে পড়বেন
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 5:32 PM

পদ্মা সেতু যারা অনুধাবন করবেন না, তারা পিছিয়ে পড়বেন

পদ্মা সেতু যারা অনুধাবন করবেন না, তারা পিছিয়ে পড়বেন

পদ্মা সেতু প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, পদ্মা সেতু যারা অনুধাবন করবেন না, তারা পিছিয়ে পড়বেন। পদ্মা সেতু এখন তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প। আমি নিজেও দেখেছি তরুণরা নিজে গাড়ি ভাড়া করে পদ্মা সেতু দেখতে যায়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে ‘অষ্টম-পঞ্চম বার্ষিক পরিকল্পনা (জুলাই ২০২০-জুন ২০২৫)’ দলিল অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, আমি মনে করি, আমরা সবাই সৎ। অসৎ না হওয়া পর্যন্ত আমরা আমাদের সততা দিয়ে সব কাজ বাস্তবায়ন করে যাবো।

তিনি বলেন, আমরা আশা করবো, আমাদের আস্থা আছে যে, তারা (কর্মকর্তা) তাদের অভিজ্ঞতা দিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করবেন। অনেক সময় আমরা সততা শব্দটা আমি ব্যবহার করি না। আমি এ শব্দটা পছন্দ করি না। আমাদের এখানে চার-পাঁচজন সদস্য (পরিকল্পনা কমিশন) আছেন, তারা প্রকল্পগুলো বাস্তবায়ন করবেন। তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছর পর যে ডকুমেন্টটা প্রকাশ করা হবে, তা মানুষের কল্যাণে আসবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, সেই নির্বাহী কাজটা আমাদের সদস্যরা প্রতিটি ক্ষেত্রে দেখবেন। তাদের হাত দিয়ে ডকুমেন্টগুলো আগামী পাঁচ বছরে বের হবে। প্রকল্পের ভিত্তি প্রস্তুত হবে, যার মাধ্যমে আমরা আমাদের গোটা সিস্টেম আরো সামনে নিয়ে যাবো। দেশ সামনে এগিয়ে যাবে। আগামী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২১-২০২৫) অনেক নতুন নতুন প্রকল্পের জন্ম হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status