ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নাসির-তামিমা কাণ্ড: স্বামী রাকিবের পাশে ‘এইড ফর মেন’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 22 February, 2021, 2:32 PM

নাসির-তামিমা কাণ্ড: স্বামী রাকিবের পাশে ‘এইড ফর মেন’

নাসির-তামিমা কাণ্ড: স্বামী রাকিবের পাশে ‘এইড ফর মেন’

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে তামিমা সুলতানা নামে এক এক কেবিন ক্রুকে বিয়ে করেছেন দেশের আলোচিত ও সমালোচিত ক্রিকেটার নাসির হোসেন। এরপর ২০ ফেব্রুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে হয় তাদের বিবাহত্তোর সংবর্ধনা।

নাসিরে ওই বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা-সমালোচনা তুঙ্গে। কারণ তিনি যাকে বিয়ে করেছেন ওই নারী পূর্ব বিবাহিতা এবং তার ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। এমনকি আগের স্বামীকে তিনি তালাকও দেননি। এরই মধ্যে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান আইগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

এদিকে নাসির ও তামিমার কাণ্ডে রাকিবের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে পুরুষ অধিকার নিয়ে কাজ করা ‘এইড ফর মেন ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। তারা ইতোমধ্যে রাকিব হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সংক্রান্তে রাকিবকে আইনগত সহায়তা দেয়ার পাশাপাশি যেকোনো যৌক্তিক সহায়তায় পাশে থাকার আশ্বাস দিয়েছে সংগঠনটি। শুরুর দিকে এ বিষয়ে অভিযোগ নিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের অনীহা থাকায় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

এইড ফর মেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম গণমাধ্যমকে বলেন, 'রকিব হাসানের স্ত্রী তামিমা তাম্মী তার স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ইস্যুতে নাসির ও তামিমা প্রভাবশালী হওয়ায় রাকিবকে বিভিন্ন রকমের হুমকি ধামকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা রাকিব হাসানের পাশেই আছি।'

তিনি আরো বলেন, রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমরা সংগঠনের পক্ষ থেকে ভিক্টিম রাকিব হাসানের সঙ্গে দেখা করি এবং তার পাশে থাকার আশ্বাস দেই।

এর আগে তামিমার সাবেক স্বামী রাকিব বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জিডির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চত করেন।

জিডি সূত্রে জানা যায়, ২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। সেখানে ছয় মাস সংসার করার পর ফিরে আসে। পরে রাকিবের সঙ্গে ক্ষমা চেয়ে পার পায়। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি নতুন করে ক্রিকেটার নাসিরের সঙ্গে ছবি ভাইরাল হলে রাকিব জানতে পারেন, তামিমা আবার বিয়ে করেছেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status