ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
নির্দেশ উপেক্ষা করে হলে জাবি শিক্ষার্থীরা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 2:13 PM

নির্দেশ উপেক্ষা করে হলে জাবি শিক্ষার্থীরা

নির্দেশ উপেক্ষা করে হলে জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল ছাড়ার নির্দেশনা আসার পরেও নতুন করে হলে উঠছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ছেলেদের আটটি হলে ঘুরে এমনই চিত্র দেখা গেছে। তবে এ সময় হলের প্রভোস্টসহ অন্যান্য দায়িত্বরত শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হলে না থাকার অনুরোধ জানিয়েছেন।

হল প্রভোস্টরা  বলেন, সকালে ভিসির উপস্থিতিতে প্রভোস্টসহ বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানদের নিয়ে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয় যে, কর্তৃপক্ষ ছাত্রদের হলে না থাকার জন্য অনুরোধ জানাবেন। আমরা সেটা করেছি।
তবে শিক্ষার্থীরা আমাদের কথায় সায় না দিয়ে হলে অবস্থান করবেন বলে জানিয়েছে।

অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ বলেন, শিক্ষার্থীরা হলে ঢুকেছিলো, এখন বের হয়ে গেছে। ওরা যদি হলে প্রবেশ করে, সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে উপযুক্ত পদক্ষেপ নেয়া হবে। আমাদের হল তো বিশ্ববিদ্যালয়ের বাহিরে না। অন্য হলে যা হবে, এখানে তা-ই হবে।

শিক্ষার্থীদের অনুরোধের পরে আবারো আলোচনার বসার কথা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

প্রক্টর আ স ম ফিরোজ উল  হাসান  বলেন, আমরা সরকারি নির্দেশনা মোতাবেক হলে না থাকার জন্য অনুরোধ করেছি।

এর আগে গতকাল রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞাপ্তিতে সোমবার সকাল ১০ টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status