ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চে মিলল ৮২ মণ জাটকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 1:31 PM

ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চে মিলল ৮২ মণ জাটকা

ধলেশ্বরীতে যাত্রীবাহী লঞ্চে মিলল ৮২ মণ জাটকা

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৮২ মণ জাটকা জব্দ করা হয়েছে।

সোমবার ভোরে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলী-৪ থেকে মাছগুলো জব্দ করে মুক্তারপুর নৌপুলিশ।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. কবির হোসেন খান জানান, গোপন খবর পেয়ে ভোলা থেকে ছেড়ে আসা কর্ণফুলী-৪ লঞ্চে অভিযান চালানো হয়। লঞ্চটি রাজধানী ঢাকার দিকে যাচ্ছিল।

এ সময় লঞ্চ থেকে ৮২ মণ জাটকা জব্দ করা হয়। উদ্ধার করা জাটকাগুলো মুন্সীগঞ্জ সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status