ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
করোনার টিকা নিলেই মিলছে বিনামূল্যে পিৎজা-মদ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 12:52 PM

করোনার টিকা নিলেই মিলছে বিনামূল্যে পিৎজা-মদ!

করোনার টিকা নিলেই মিলছে বিনামূল্যে পিৎজা-মদ!

ইসরায়েলে করোনাভাইরাসের টিকা নিলেই বিনামূল্যে পিৎজা মিলছে। সেই সঙ্গে মিলছে কেক, পেস্ট্রি, কফির মতো খাবার। এক পানশালা আবার মদ্যপানেরও সুযোগ দিচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল থেকে এ খবর জানা গেছে।

দেশটির সাধারণ মানুষদের মধ্যে টিকা নিতে ভীতি দূর করতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে ইসরায়েলের তেল আবিব শহর। কোভিড-১৯ টিকা কেন্দ্রগুলো সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় করতে সেখানকার প্রশাসন এমন অভিনব পরিকল্পনা করেছে। শহরের দুটি কেন্দ্রে করোনা টিকা দেওয়ার পর্ব চলছে। একটি স্থানীয় রেস্তোরাঁর সঙ্গে চুক্তি করে এই দুটি কেন্দ্রেই নানা সুস্বাদু পদের জোগান দিচ্ছে প্রশাসন।

অনেক আগে থেকেই এই মহামারি থেকে বাঁচতে টিকার প্রয়োজনীয়তার কথা বলে আসছিলেন বিশেষজ্ঞরা। তা সত্ত্বেও অনেকেই টিকা নিতে ভয় পাচ্ছেন। আবার বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের করোনাভাইরাস থেকে ভয় কম তারাও অনেকে টিকা নিতে অনীহা দেখাচ্ছেন।

তেল আবিব প্রশাসনের উদ্দেশ্য এই সমস্ত সুস্বাদু পদের প্রচার করে সাধারণ মানুষকে টিকা কেন্দ্রে নিয়ে আসা। সুস্বাদু মেনুর সবচেয়ে বড় আকর্ষণ হলো পিৎজা। এ ছাড়াও কফি, হামাস, পেস্ট্রি রয়েছে। টিকা গ্রহণকারীরা নিজের পছন্দমতো তাদের খাবারের পদ বেছে নিতে পারেন।

এছাড়া টিকার জন্য খুব কড়া নিয়ম চালু করেছে ইসরায়েল। টিকা নিলে তবেই পানশালা, রেস্তোরাঁ এবং জিমে প্রবেশের অনুমতি মিলছে। অনেক শপিং মলও একই নিয়মে চলছে বলে জানা গেছে। তেল আবের এক পানশালা তার কোভিড টিকা নেওয়া গ্রাহকদের বিনামূল্যে পছন্দমতো মদপানের সুযোগ দিচ্ছে।

উল্লেখ্য, ইতিমধ্যে ইসরায়েলের ৪৩ শতাংশ মানুষ টিকার প্রথম ডোজ নিয়েছেন। দেশটিতে মূলত ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ৬ লাখ মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করে এই সংস্থা ৯৪ শতাংশ কার্যকর হওয়ার দাবি করেছে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status