ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
করোনা বিশ্ববাসীকে বিভক্ত করে ফেলেছে: গুতেরেস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 12:23 PM
সর্বশেষ আপডেট: Saturday, 20 February, 2021, 12:26 PM

করোনা বিশ্ববাসীকে বিভক্ত করে ফেলেছে: গুতেরেস

করোনা বিশ্ববাসীকে বিভক্ত করে ফেলেছে: গুতেরেস

করোনাভাইসের টিকা নিয়ে বিশ্ববাসীর বিভক্তিতে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় শুক্রবার তিনি এ প্রতিক্রিয়া জানান। খবর আনাদোলুর।

জনস্বাস্থ্য এখন সবচেয়ে বড় ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ। টিকা নিয়ে বৈষম্য এখন স্পষ্ট হয়ে উঠেছে।এ ক্ষেত্রে বৈষম্য দূর করতে না পারলে করোনার মহামারী বিশ্ব থেকে দূর করা যাবে না।

তিনি বলেন, বিশ্বের ১০টি ধনী দেশ করোনার ৭৫ ভাগ টিকা নিজেদের কুক্ষিগত করে রেখেছে। আর শতাধিক গরিব দেশে এখন পর্যন্ত টিকার একটি ডোজও পৌঁছায়নি।

এভাবে বিশ্ব থেকে করোনা নির্মূল সম্ভব না। শতভাগ টিকাদান করলেও অন্য দেশ থেকে আবারও এটির সংক্রমণ হতে পারে, তাই সবার উচিৎ এ ক্ষেত্রে বৈষম্য দূর করা।সবাই যাতে সমানভাবে করোনার টিকা পায়, তা নিশ্চিত করতে হবে বিশ্ব নেতৃবৃন্দকে।  

সম্পাদনায়: মোহনা আজিজ     
  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status