ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বন্ধুর হাতে বন্ধু খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 February, 2021, 12:09 PM

বন্ধুর হাতে বন্ধু খুন

বন্ধুর হাতে বন্ধু খুন

চট্টগ্রামের আনোয়ারায় বন্ধুর ছুরিকাঘাতে আশরাফ উদ্দীন নামে এক তরুণ খুন হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ নোয়াখালীর মাইজদী এলাকার মো. আব্দুল্লাহর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে আনোয়ারায় বসবাস করে আসছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে আশরাফকে ছুরিকাঘাত করেন তারই বন্ধু নয়ন সরকার। পরে আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, ছুরিকাঘাতে আহত আশরাফকে রাত ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার ওসি দিদারুল ইসলাম সিকদার বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status