ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কানের দুল দেখে মায়ের লাশ শনাক্ত করেছিলাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 11:19 AM

কানের দুল দেখে মায়ের লাশ শনাক্ত করেছিলাম

কানের দুল দেখে মায়ের লাশ শনাক্ত করেছিলাম

‘দুই বছর হয়ে গেলো মা নেই। আর কখনো আসবেও না। শেষ বারের মতো মায়ের মুখটাও ভালো করে দেখতে পারিনি। তাকে চেনার উপায়ও ছিলো না। মায়ের কানের দুল দেখে তার লাশ শনাক্ত করেছিলাম।’

২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে নিহত আয়েশা খাতুন। তার ছেলে আরমান হোসেন রিমন ওই দিনের কথা স্মরণ করে এসব কথা বলেন।

রিমন বলেন, ‘ভাই-বোনের মধ্যে মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এ কারণে আমার দুই ভাই-বোন একটু ঈর্ষা করতো। মা সব সময় আমাকে বাবা বলে ডাকতেন। কিন্তু পৃথিবীর সবচেয়ে আপন সেই মানুষটি আর নেই। এখন আর কেউ আমাকে বাবা বলে ডাকে না।’

রিমন আরো বলেন, ‘ঘটনার কিছু দিন আগে মায়ের ডায়াবেটিস ধরা পড়ে। মদিনা ফার্মেসিতে গিয়েছিলেন তার ওষুধ আনতে। সেখানেই আগুনে পুড়ে মা মারা যান।’

মায়ের সঙ্গে শেষ কথোপকথনের বিষয়ে তিনি বলেন, ‘ঘটনার ঘণ্টাখানেক আগে মাকে ফোন দিয়ে বলি, আমার কিছু টাকা লাগবে। মা বলেন, তুই দোকানে থাক আমি আসছি। আমি আমাদের দোকানেই বসে ছিলাম। এরপর আগুনের বিষয়টি জানতে পারি। আমার এক আত্মীয় ফোন দিয়ে জানায়, মা ফার্মেসিতে ওষুধ আনতে গিয়েছিল। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোবাইল বন্ধ। তার কোনো খোঁজ পাচ্ছিলাম না। মা সামান্য একটা দুর্ঘটনা ঘটলেও অস্থির হয়ে যেতেন। আমরা ভেবেছিলাম, এ ঘটনা দেখে মা হয়তো জ্ঞান হারিয়ে কোথাও পড়ে আছেন। এভাবেই রাত কেটে গেল। সকাল ৭টার দিকে মাকে পেলাম। তবে তাকে চেনার কোনো উপায় ছিল না। চুড়ি আর কানের দুল দেখে তার লাশ শনাক্ত করি।’

সংসারের এখনকার অবস্থা তুলে ধরে রিমন বলেন, ‘করোনার মধ্যে বাবার দোকানে ব্যবসা খারাপ ছিলো। এখন দোকানটি বন্ধ হয়ে গেছে। বাবা একটি প্ল্যাস্টিক কারাখানায় চাকরি করছেন। কিন্তু তার একার আয়ের সংসার চলে না। ছোট ভাইয়ের লেখা-পড়া প্রায় বন্ধ। বোনকে এখন সংসার সামলাতে হচ্ছে। সরকার যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতো তাহলে আমরা একটু ভালো থাকতে পারতাম।’প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। দগ্ধ ও আহত হন অনেকে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status